দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে ম্যাচের ৬৭ মিনিটে মিসরকে এগিয়ে দিলেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় গোলটি করেছেন সালাহ।
সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন ফিন সারম্যান। পরে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মোহাম্মদ জিকো সমতা ফেরান এবং ৬৭ মিনিটে মিশরকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ।
৫৮ মিনিটে ডান দিক থেকে বক্সে বল পেয়ে মোহামেদ হানি চমৎকার একটি ক্রস ভাসিয়ে দেন। বক্সের মাঝখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জিকো হেডে বল জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। নিখুঁত ক্রস আর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল পেয়ে উচ্ছ্বসিত মিশর।
এরপর বক্সের ডান প্রান্তে বল পেয়ে জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেন সালাহ। এতে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, আর তিনি কোনো ভুল না করে নিচের বাঁ কোণে বল জড়িয়ে দেন। চমৎকার সমন্বয় আর নিখুঁত ফিনিশিংয়ে মিশরের আক্রমণভাগ আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাল।
এর আগে, ম্যাচের ১৫ মিনিটে নিউজিল্যান্ডের মাইকেল পেইন দারুণ একটি কর্নার কিক নেন। বক্সের ভেতরে লাফিয়ে ওঠেন ফিন সারম্যান এবং শক্তিশালী হেডে বল জালে পাঠিয়ে দেন।
কেএম